News

পশ্চিমবঙ্গে SIR অনলাইন আবেদন|| SIR আবেদন পদ্ধতি, ডকুমেন্টস, সময়সূচি

ভারতের নির্বাচন কমিশন (Election Commission of India) ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে Special Intensive Revision (SIR) শুরু করছে। এর মধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদ, নতুন ভোটার সংযোজন এবং পুরনো তথ্য সংশোধন করা হবে।

 

📅 SIR 2025-26 সময়সূচি (Schedule) :

ধাপ বিবরণ সময়কাল

1. Printing/Training নির্বাচনী কর্মীদের প্রশিক্ষণ ও প্রিন্টিং কাজ 🗓️ ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর ২০২৫

2. House to House Enumeration ভোটার তালিকা যাচাই ও ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ 🗓️ ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০২৫

3. Publication of Draft Electoral Roll খসড়া ভোটার তালিকা প্রকাশ 🗓️ ৯ ডিসেম্বর ২০২৫

4. Claims & Objection Period নাম সংযোজন, সংশোধন বা আপত্তি জানানোর সময় 🗓️ ৯ ডিসেম্বর ২০২৫ থেকে ৮ জানুয়ারি ২০২৬

5. Notice Phase (Hearing & Verification) শুনানি ও যাচাইকরণের পর্যায় 🗓️ ৯ ডিসেম্বর ২০২৫ থেকে ৩১ জানুয়ারি ২০২৬

6. Publication of Final Electoral Roll চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 🗓️ ৭ ফেব্রুয়ারি ২০২৬

 

📂 প্রয়োজনীয় নথিপত্র (Documents Required) :

নিচে নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী সংকেতমূলক (সম্পূর্ণ নয়) নথিপত্রের তালিকা দেওয়া হলো —

i. কেন্দ্রীয় বা রাজ্য সরকার/PSU কর্তৃক জারি করা পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার।

ii. ০১.০৭.১৯৮৭ সালের পূর্বে সরকার/স্থানীয় কর্তৃপক্ষ/ব্যাংক/ডাকঘর/LIC কর্তৃক জারি করা কোনো নথি।

iii. জন্ম সনদ।

iv. পাসপোর্ট।

v  স্বীকৃত বোর্ড/বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত শিক্ষাগত সনদ।

vi. স্থায়ী নিবাস সনদ (Permanent Residence Certificate)।

vii. বন-অধিকার সনদ (Forest Right Certificate)।

viii. জাতিগত সনদ (OBC/SC/ST)।

ix. নাগরিক নিবন্ধন নথি (National Register of Citizens)।

See also  মেলবোর্নে হারলেও এখনো ফাইনালে যাওয়ার চান্স রয়েছে ভারতের? কিভাবে WTC ফাইনালে উঠতে পারবে দেখুন?

x. স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুতকৃত পরিবার নিবন্ধন।

xi. সরকার কর্তৃক জারি করা জমি/বাড়ি বরাদ্দ সনদ।

xii. আধার সংক্রান্ত নির্দেশিকা – চিঠি নং ২৩/২০২৫-ইআরএস/ভলিউম-II, তারিখ ০৯.০৯.২০২৫ অনুযায়ী প্রযোজ্য।

SIR Offline আবেদন পদ্ধতি :- 

i. BLO Enumeration ফর্ম নিয়ে প্রতিটি বাড়িতে গিয়ে ভোটার তালিকা যাচাই করবেন |

ii. আপনাকে ফর্ম ফিলাপ করে Blo কে জমা দিতে হবে ।

iii. তারপর Verification হয়ে Draft Roll প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫

iv. তারপর ফাইনাল লিষ্ট প্রকাশ হবে : 7 ফেব্রুয়ারি 2026

SIR online apply: 

i. প্রথমেই official website visit করবেন –https://voters.eci.gov.in/

ii. তারপর Service সেকশনের মধ্যে SIR 2026 অপশন মধ্যে Fill Enumeration form fillup online সে ওখানে ক্লিক করবেন |

iii. তারপর আপনার State সিলেট করবেন |

iv. তারপর ভোটার কার্ডের নাম্বার বসাবেন |

v. তারপর ভোটার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার বসে আছেন send OTP অপশনে করবেন ।

vi.  তারপর OTP বসিয়ে সাবমিট করবেন ।

vii. Submit করে দেয়ার সঙ্গে সঙ্গে তারপর next page ওপেন হয়ে যাবে এবং অনলাইন আবেদনের ফর্ম আপনার সামনে ওপেন হয়ে যাবে |

viii. তারপর আপনার সমস্ত ডিটেলস বসিয়ে আপনাকে অনলাইন আবেদন করতে হবে ।

 

📞 সহায়তা ও তথ্য

👉 অফিসিয়াল হেল্পলাইন: ১৯৫০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *