Uncategorized

অন্নপূর্ণা ভাণ্ডার ভেরিফিকেশন শুরু ২০২৬ – অনলাইনে আবেদন ও ডকুমেন্ট আপলোড পদ্ধতি

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের অনলাইন ভেরিফিকেশন শুরু! জেনে নিন সম্পূর্ণ আবেদন পদ্ধতি

পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী “অন্নপূর্ণা ভাণ্ডার” প্রকল্প চালুর ঘোষণা করা হয়েছে।
এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের প্রতি মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
জানা গিয়েছে, আগামী ১ জুন থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে।

তবে টাকা পাওয়ার আগে প্রত্যেক উপভোক্তাকে অনলাইনের মাধ্যমে ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে। শুধুমাত্র যোগ্য আবেদনকারীরাই এই প্রকল্পের সুবিধা পাবেন।

কারা ভেরিফিকেশন করতে পারবেন?

যেসব মহিলা আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতেন, তাঁদের সবাইকে নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য অনলাইন ভেরিফিকেশন করতে হবে।

ভেরিফিকেশনের জন্য কী কী নথি লাগবে?

  • আধার কার্ডের ছবি
  • ভোটার কার্ডের ছবি

কীভাবে অনলাইনে ভেরিফিকেশন করবেন?

ধাপ ১:

প্রথমে নিজের জেলার ভেরিফিকেশন লিঙ্কে ক্লিক করতে হবে।

ধাপ ২:

এরপর নিজের ব্লক বা পৌরসভার নাম নির্বাচন করতে হবে। তারপর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নম্বর সিলেক্ট করে
ব্যাংক অ্যাকাউন্টের শেষ ৪টি সংখ্যা দিয়ে সার্চ করতে হবে।

ধাপ ৩:

সঠিক তথ্য দিলে স্ক্রিনে আবেদনকারীর নাম, মোবাইল নম্বর, পিতার নাম, গ্রাম পঞ্চায়েত ও অন্যান্য তথ্য দেখাবে।

ধাপ ৪:

এরপর আধার নম্বর ও আধার কার্ডের ছবি আপলোড করতে হবে। একইভাবে ভোটার কার্ড নম্বর ও ভোটার কার্ডের ছবিও আপলোড করতে হবে।

ধাপ ৫:

ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা আছে কি না, সেটি Yes বা No অপশনে নির্বাচন করতে হবে।

See also  BSNL Retailer ID Apply 2024 || BSNL Retailer ID

ধাপ ৬:

SIR ট্রাইব্যুনাল অথবা CAA-র অধীনে আবেদন করেছেন কি না, সেটিও Yes বা No দিয়ে জানাতে হবে।

ধাপ ৭:

সবশেষে “Submit Verification” অপশনে ক্লিক করলেই ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

গুরুত্বপূর্ণ ঘোষণা

এখনও পর্যন্ত সব জেলার ভেরিফিকেশন লিঙ্ক চালু হয়নি। ধাপে ধাপে বিভিন্ন জেলার অনলাইন লিঙ্ক চালু করা হচ্ছে।
সার্ভারের সমস্যার কারণে অনেক সময় ওয়েবসাইট খুলতে দেরি হতে পারে, তাই ধৈর্য ধরে চেষ্টা করার পরামর্শ দেওয়া হয়েছে।

যেসব জেলার ভেরিফিকেশন লিঙ্ক চালু হয়েছে

  • দার্জিলিং
  • কালিম্পং
  • জলপাইগুড়ি
  • কোচবিহার
  • আলিপুরদুয়ার
  • উত্তর দিনাজপুর
  • দক্ষিণ দিনাজপুর
  • হাওড়া
  • হুগলি
  • কলকাতা
  • বীরভূম
  • উত্তর ২৪ পরগনা
  • দক্ষিণ ২৪ পরগনা
  • মুর্শিদাবাদ
  • নদিয়া
  • মালদা
  • পশ্চিম বর্ধমান
  • পূর্ব বর্ধমান
  • পশ্চিম মেদিনীপুর
  • পূর্ব মেদিনীপুর
  • পুরুলিয়া
  • বাঁকুড়া
  • ঝাড়গ্রাম

উপভোক্তাদের দ্রুত অনলাইন ভেরিফিকেশন সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে সময়মতো প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়।

Indrajit Mandal

✍ লেখক: ইন্দ্রজিৎ মন্ডল

ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ও ব্লগার, finance, সরকারি স্কিম ও শিক্ষা প্রযুক্তির সম্বন্ধে শিক্ষামূলক তথ্য শেয়ার করি। 📺 YouTube

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *