Pm Awas Yojana Gramin Apply || Pmay gramin Online Apply
PM আবাস যোজনা (গ্রামীণ) অনলাইন আবেদন ২০২৬ | PM Awas Yojana Online Apply 2026
নমস্কার বন্ধুরা, আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের জানাবো প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-এ
কারা আবেদন করতে পারবেন, কত টাকা পাওয়া যায়, কী কী ডকুমেন্ট লাগবে এবং যদি এখনও
আপনার বাড়িতে সার্ভে না হয়ে থাকে তাহলে CPGRAMS-এর মাধ্যমে কীভাবে অভিযোগ করবেন।
আজকের এই পোস্টে যা যা জানবেন
- কারা প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাবেন?
- কত টাকা দেওয়া হয়?
- কি কি ডকুমেন্ট লাগবে?
- CPGRAMS-এর মাধ্যমে অভিযোগ করবেন কিভাবে?
- ইংরেজি Complaint Letter
- বাংলা অভিযোগপত্র
১. কারা এই যোজনার সুবিধা পাবেন?
যাদের এখনও কাঁচা বাড়ি রয়েছে অথবা বসবাসের জন্য উপযুক্ত পাকা বাড়ি নেই এবং সরকারি
নিয়ম অনুযায়ী যোগ্য, তারা প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-এর সুবিধার জন্য বিবেচিত হতে পারেন।
২. কত টাকা পাওয়া যায়?
সরকারি নিয়ম অনুযায়ী যোগ্য উপভোক্তাদের কিস্তিতে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বর্তমানে অনেক ক্ষেত্রে মোট ₹2.50 লক্ষ পর্যন্ত সহায়তার কথা প্রচারিত হয়।
৩. প্রয়োজনীয় ডকুমেন্ট
- Aadhaar Card
- পরিবারের সকল সদস্যের Aadhaar Card
- Bank Passbook
- Mobile Number
- PAN Card (যদি থাকে)
- Caste Certificate (যদি প্রযোজ্য হয়)
- Land Documents
৪. CPGRAMS-এর মাধ্যমে অভিযোগ করার পদ্ধতি
- CPGRAMS Portal-এ যান – https://pgportal.gov.in/
- Lodge Public Grievance-এ ক্লিক করুন।
- Login/Register করুন।
- Ministry of Rural Development নির্বাচন করুন।
- PMAY-G বিভাগ নির্বাচন করুন।
- নিচের আবেদনপত্রটি কপি করুন।
- প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
- Submit করুন।
Complaint Letter (English)
I respectfully submit that I am a permanent resident of Village __________, PO __________, PS __________. I am currently living in a kutcha house and my financial condition is very poor. Due to this, I am unable to construct a permanent (pucca) house. The Government has initiated the Awaas+ Survey under the Pradhan Mantri Awaas Yojana-Gramin (PMAY-G). However, no survey has yet been conducted at my residence. Therefore, I humbly request that the concerned survey team kindly visit my residence, conduct the survey, verify my housing condition and record my details correctly. If I am found eligible under the Government guidelines, kindly include my name in the list of beneficiaries of PMAY-G. I shall remain grateful for your kind support.
অভিযোগপত্র (বাংলা)
সবিনয় নিবেদন এই যে, আমি __________ গ্রামের একজন স্থায়ী বাসিন্দা। বর্তমানে আমি একটি কাঁচা বাড়িতে বসবাস করি এবং আমার আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল। নিজস্ব অর্থে একটি পাকা বাড়ি নির্মাণ করা আমার পক্ষে সম্ভব নয়। সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ (PMAY-G)-এর আওতায় Awaas+ Survey পরিচালনা করছে। কিন্তু এখনও পর্যন্ত আমার বাড়িতে কোনো সার্ভে করা হয়নি। তাই আমার বিনীত আবেদন, সংশ্লিষ্ট সার্ভে টিম যেন আমার বাড়িতে এসে যথাযথভাবে সার্ভে পরিচালনা করেন, আমার বাসস্থানের প্রকৃত অবস্থা যাচাই করেন এবং আমার তথ্য সঠিকভাবে নথিভুক্ত করেন। সরকারি নিয়ম অনুযায়ী আমি যদি যোগ্য বিবেচিত হই, তাহলে আমাকে প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-এর সুবিধাভোগীর তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার সদয় সহযোগিতার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব।
গুরুত্বপূর্ণ তথ্য
CPGRAMS-এ অভিযোগ করার অর্থ এই নয় যে সঙ্গে সঙ্গে ঘর অনুমোদন হয়ে যাবে।
অভিযোগটি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয় এবং প্রয়োজন হলে স্থানীয় অফিসারের মাধ্যমে
সার্ভে ও তদন্ত করা হয়। যোগ্যতা যাচাইয়ের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
